জরুরি প্রয়োজন ছাড়া ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ২০:০১আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২০:৫৫

 

অর্থ মন্ত্রণালয় খেলাপি ঋণ আদায়ে সরকার নির্ধারিত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ও দাফতরিক কার্যক্রমে গতি আনতে রাষ্ট্র মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকগুলোর কর্মকর্তাদের ব্যক্তিগত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ সীমিত করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত ১৫ ডিসেম্বর জারি করা অফিস আদেশে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন এবং বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণ হ্রাসকল্পে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও ঋণ আদায়ে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিট সংক্রান্ত বিশেষ নীতিমালা অনুযায়ী ২ শতাংশ হারে ডাউন পেমেন্ট দিয়েই খেলাপি ঋণ আদায়ে কার্যক্রম চলমান রয়েছে, যার মেয়াদ হাইকোর্ট ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন। ফলে খেলাপি ঋণ আদায় জোরদারকরণে ব্যাংক কর্মকর্তাদের যথাযথভাবে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ কার্যক্রম নেওয়া প্রয়োজন। কিন্তু, ব্যাংক কর্মকর্তাদের অতিমাত্রায় ব্যক্তিগত বিদেশ ভ্রমণ প্রতিষ্ঠানের দাফতরিক কার্যক্রমে ধীরগতিসহ ঋণ আদায়ে সরকার নির্ধারিত কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে। তাই কর্মকর্তাদের মাধ্যমে যথাযথভাবে কার্যসম্পাদনের লক্ষ্যে ব্যক্তিগত পর্যায়ে অপরিহার্য প্রয়োজন ব্যতীত বিদেশ ভ্রমণ সীমিতকরণ আবশ্যক।

আদেশে আরও বলা হয়, খেলাপি ঋণ আদায়সহ ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংক কর্মকর্তাদের অতীব জরুরি প্রয়োজন এবং চিকিৎসা ব্যতীত ব্যক্তিগত উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ সীমিত করতে হবে।

/এসআই/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম