ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার পরামর্শ বাণিজ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ১৮:১১আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৮:৪৩

 

মতবিনিময় সভা শেষে বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজান মাসের প্রয়োজনীয় চাহিদা মেটাতে ভোজ্যতেল, ছোলা, ডাল, আদা রসুন, খেজুর ও পেঁয়াজসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, উৎপাদন, আমদানি পর্যালোচনা করে প্রয়োজনীয় মজুত সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় তিনি ন্যায়সঙ্গত মুনাফা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান। আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ন্যায়সঙ্গত মুনাফা করে ব্যবসা করতে হবে। সরকার ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব সহযোগিতা করবে। তিনি বলেন, আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পদক্ষেপ নেওয়া হবে। ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। সেবা করার মনোভাব নিয়ে ব্যবসা করলে ব্যবসায়ী ও ভোক্তা উভয়ই উপকৃত হবেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। দেশে যাতে কোনও পণ্যের সংকট না হয়, বা অযৌক্তিক মূল্যবৃদ্ধির ঘটনা না ঘটে সেজন্য সরকার সবকিছু করছে।

সভায় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলাম, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কান্তি ঘোষ, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, পাইকারী ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির গোলাম মাওলা, চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ডাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, কৃষি মন্ত্রণালয়,  এফবিসিসিআই, বিভিন্ন ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআই /এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম