জেটিসি সভায় যোগ দিতে ব্যাংককে বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২০, ১৮:৪৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৮:৪৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ফটো) ব্যাংককে অনুষ্ঠিতব্য বাংলাদেশ-থাইল্যান্ড জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) পঞ্চম সভায় যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তিনি রওনা দেন। ১২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। থাইল্যান্ড সরকারের আমন্ত্রণে বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় যোগ দেবেন তিনি।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২০১৮-২০১৯ অর্থবছরে থাইল্যান্ডে ৪৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। একই সময় থাইল্যান্ড থেকে আমদানি হয়েছে ৯৫২ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য।
বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, সামুদ্রিক মৎস্য ও অন্যান্য প্রাণিজ পণ্য, কাগজ ও কাগজের পাল্প, সাবান, প্লাস্টিক পণ্য এবং রাবারজাত পণ্য রফতানি করা হয়।
অন্যদিকে থাইল্যান্ড থেকে বৈদ্যুতিক সরঞ্জাম, ইলেকট্রনিক্স সামগ্রী, আয়রণ ও স্টিল, জৈব রাসায়নিক পণ্য, কৃত্রিম ফাইবার ও তুলা আমদানি করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ-থাইল্যান্ড জয়েন্ট ট্রেড কমিটির চতুর্থ সভা ২০১৭ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত হয়েছিল। বাণিজ্যমন্ত্রী আগামী ৯ জানুয়ারি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

/এসআই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম