অনুমতি ছাড়া বিদেশে বেসিসের সদস্যদের বছরে ব্যয়সীমা ৪০ হাজার ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ২০:০৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২০:৩৯

বাংলাদেশ ব্যাংক এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সদস্যরা তাদের আইটি বা সফটওয়্যার ফার্মের জন্য বছরে বিদেশে ব্যবসায়িক কাজে ৪০ হাজার ডলার ব্যয় করতে পারবেন। সোমবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে আরও বলা হয়েছে কার্ডে আন্তর্জাতিক লেনদেনের সময় ৮ হাজার ডলার ব্যবহার করতে পারবেন বেসিস সদস্যরা।
এর আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া ব্যবসায়িক কাজে বছরে এই ব্যয়ের সীমা ছিল সর্বোচ্চ ৩০ হাজার ডলার। আর কার্ডে ব্যবহার করতে পারতেন ৬ হাজার ডলার।
আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে বিদেশি উৎস থেকে সফটওয়্যার আইটি বা সফটওয়্যার ফার্মগুলো তাদের ব্যবসায়িক কাজে যেমন বিদেশ ভ্রমণ, কোনও এক্সপোর্ট প্রদর্শনী ও সেমিনারে অংশ নেওয়া, নতুন অফিস খোলা বা তার পরিচালনা, কাঁচামাল আমদানি, মেশিনারিজ আমদানির মতো কিছু বিষয়ে দেশের বাইরে ৪০ হাজার ডলার ব্যবহার করতে পারবেন। তবে, এক বছরে এর চেয়ে বেশি খরচ করা যাবে না বলেও বাংলাদেশ ব্যাংকের ওই সার্কুলারে বলা হয়েছে।

/জিএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের