কোম্পানি বন্ধ হলেও টাকা ফেরত পাবে বিদেশি বিনিয়োগকারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:১৩আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৭

বাংলাদেশ ব্যাংক

বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে কোম্পানি বন্ধ হয়ে গেলেও টাকা ফেরত নিয়ে যেতে পারবে বিদেশি বিনিয়োগকারীরা। আদালতের নির্দেশ অথবা স্বেচ্ছায় বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে সেই অর্থ ফেরত নিতে পারবেন তারা। বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ‘বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ’ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, কোনও প্রতিষ্ঠান বন্ধ হলে নিজস্ব মালিকানাধীন শেয়ার বিক্রি করে তা ফেরত নিয়ে যেতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা। আদালত কোনও কোম্পানি বন্ধের নির্দেশ দিলে অর্থ নেওয়ার জন্য সেই আদেশের কপিসহ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে হবে। এক্ষেত্রে শেয়ারের সংখ্যা, অর্থের পরিমাণ, করকর্তন এবং অবসায়কের সনদসহ যাবতীয় কাগজপত্র দাখিল করতে হবে।

সার্কুলারে বলা হয়েছে, কোনও কোম্পানি স্বেচ্ছায় বন্ধ করতে চাইলে সব ধরনের কাগজপত্র কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করতে হবে। তবে বিদেশি বিনিয়োগকারীদের আবেদন কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যাংকে অবশ্যই সব ধরনের কাগজপত্র ও নিয়মনীতি যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে। শেয়ারের অর্থ ফেরত নিতে হলে সম্ভাব্য দলিলের তালিকা দেওয়া হয়েছে ওই সার্কুলারে। এর মধ্যে রয়েছে, কোম্পানি গঠনের সার্টিফিকেট, মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন, রিটার্ন অব অ্যালটমেন্ট, ইনস্ট্রুমেন্ট অব ট্রান্সফার শেয়ার, অডিটেড ব্যালান্সশিট, অবসায়কের সনদ, সিআইবি রিপোর্ট, কর সনদপত্র ইত্যাদি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বাংলাদেশে অপার সম্ভাবনা থাকার পরও বিভিন্ন প্রতিবন্ধকতা ও নিয়ম নীতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা আসতে চায় না। কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনার কারণে এখন বিদেশিরা দেশে বিনিয়োগে আকৃষ্ট হবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম