১০ প্রতিষ্ঠানকে এনবিআরের সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৩

১০ প্রতিষ্ঠানকে এনবিআরের সম্মাননা এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিম এই সম্মাননা দেয়।
অনুষ্ঠানে এনবিআরের সদস্য (ভ্যাট-নীতি) মো. মাসুদ সাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা পশ্চিমের কমিশনার ড. মইনুল খান।
এ বছরের সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো— ১. ওয়ালটন হাই টেক ইন্ডা. লি. (৩৭ লাখ ৬৫ হাজার), ২. এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেড (৩৪ লাখ ৭৭ হাজার), ৩. সারা লাইফ স্টাইল লি. (৩২ লাখ ৫ হাজার), ৪. র‌্যাংগস ইলেকট্রনিক্স লি. (৩২ লাখ ৫ হাজার), ৫. হাতিল কমপ্লেক্স লি. (২১ লাখ ৩৭ হাজার), ৬. মাল্টি লাইন ইন্ডা. লি. (১৯ লাখ ৫০ হাজার), ৭. ফিট এলিগেন্স লি. (১৮ লাখ ২৪ হাজার), ৮. নাভানা ফার্নিচার লি. (১৬ লাখ ৫৫ হাজার), ৯. মেসার্স ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড (১৬ লাখ ১ হাজার) এবং ১০. বঙ্গ বেকারস লি. (১৫ লাখ ৩০ হাজার)।
প্রসঙ্গত, এ বছর দেশি ও বিদেশি ৪৮৭টি প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। ৫% হারে এই মেলা থেকে মোট ৬ কোটি ৪৭ লাখ টাকা ভ্যাট আহরিত হয়েছে।

/জিএম/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি