রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

রাঙামাটি প্রতিনিধি
০৭ মে ২০২৪, ১৩:১৫আপডেট : ০৭ মে ২০২৪, ১৩:১৫

রাঙামাটিতে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে স্ব স্ব উপজেলার নির্বাচন কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পার্বত্য জেলা রাঙামাটির চার উপজেলায় ভোট হবে ৮ মে। উপজেলাগুলো হলো- রাঙামাটি সদর, বরকল, জুরাছড়ি ও কাউখালী।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, কমিশনের নির্দেশনা মোতাবেক নির্বাচনের দিন ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জাম পাঠানোর কথা থাকলেও পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে আগের দিন সরঞ্জামাদি পাঠানোর বিশেষ নির্দেশনা রয়েছে। সে হিসেবে চার উপজেলার মোট ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম ৫৬টি কেন্দ্রে আজ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। বাকি ৩২টি কেন্দ্রে ভোটের দিন সকালে সরঞ্জামাদি পৌঁছানো হবে।

উপজেলাগুলোর মধ্যে রাঙামাটি সদরে এক লাখ এক হাজার ৫৭, বরকলে ৩৯ হাজার ১৮৩, জুরাছড়িতে ২০ হাজার ৩০ ও কাউখালী উপজেলায় ২৪ হাজার ৭৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। চার উপজেলায় চেয়ারম্যান পদে ১২, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান