ভারত সফরে বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪২

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

‘ইন্টিগ্রেটিং বিমস্‌টেক-২০২০’- এ যোগ দিতে ভারত গেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের পর তিনি ঢাকা ত্যাগ করেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ও ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ২৬-২৭ ফেব্রুয়ারি  ‘ইন্টিগ্রেটিং বিমস্‌টেক-২০২০’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ২৬ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আগামী ২৮ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ অঞ্চলের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সুসংহত করতে বে অফ ব্যাঙ্গল ইনিশিয়েটিভ ফর মালটি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমস্‌টেক) বিগত দুই দশকের বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। অবাধ বাণিজ্য চুক্তি সম্প্রসারণের লক্ষে বিমস্‌টেক-এর সদস্য দেশগুলোর মধ্যে শিল্প ও বাণিজ্য সুবিধা বৃদ্ধি এবং অঞ্চলভিত্তিক ভৌত ও ডিজিটাল সংযোগ স্থাপনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ব্যবসা-বাণিজ্য আকর্ষনীয় করতে ইন্টিগ্রেটিং বিমসটেক-২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  এছাড়া, বিমসটেক দেশ সমুহের মধ্যে পণ্য, সেবা এবং বিনিয়োগ বাড়াতে ইন্টিগ্রেটিং বিমসটেক -২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম