বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২০, ২১:৫৭আপডেট : ০৩ মার্চ ২০২০, ২২:০০




 বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘বিনিয়োগের ক্ষেত্রগুলো চিহ্নিত করে মার্কিন বিনিয়োগকারীরা কাজ করতে চান। বাংলাদেশের ইকোনমিক জোনগুলোয় বিনিয়োগ করলে তারা লাভবান হবেন।’ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় সফররত দক্ষিণ এবং সেন্ট্রাল এশিয়া জিআই অ্যাসিসটেন্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটিটিভ মি. ক্রিস্টওফার উইলসন’র নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের কৃষি পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ শিল্পখাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে যেকোনও পণ্য কম খরচে উৎপাদন করে রফতানির সুযোগ রয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের সুবিধার জন্য সরকার বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে। বিনিয়োগকারীরা শিল্পে শতভাগ বিনিয়োগ করতে পারবেন। ট্যাক্সের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। বিনিয়োগকারীরা প্রয়োজনে মূলধনসহ মুনাফা ফিরিয়ে নিতে পারবেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে কাস্টমস প্রসেস ও ট্যাক্স সহজ এবং ব্যবসাবান্ধব ট্রেড পলিসি চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের তৈরি পোশাক খাতের ফ্যাক্টরিগুলো ইতোমধ্যে কম্প্লায়েন্স হয়েছে। শ্রম আইন সংশোধন করে সময়পোযোগী করা হয়েছে। আমদানি-রফতানির সুবিধার জন্য পোর্টগুলো উন্নত করা হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয় দেশের স্বার্থ সংরক্ষণ বিষয়ে আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) টিকফা বৈঠকে আলোচনা করা হবে বলে জানান তিনি।

সহকারী ইউএস রিপ্রেজেনটেটিভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এজন্য বাংলাদেশের কাস্টমস প্রসেস, ট্যাক্স, ই-কমার্স ইত্যাদি বিষয়গুলো আরও সহজ হওয়া প্রয়োজন। পার্টনারশিপেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। বাণিজ্য প্রতিবন্ধকতাগুলো দূর হলে বাণিজ্য সহজ হবে। বাংলাদেশ অনেক উন্নতি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের বেশ চাহিদা রয়েছে।

বাংলাদেশকে জিএসপি সুবিধা প্রদানসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আগামী টিকফা বৈঠকে আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

 

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম