করোনা সচেতনতায় বিজিএমইএ’র হটলাইন চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৬:৫৮আপডেট : ১০ মার্চ ২০২০, ১৭:১৬

বিজিএমইএ করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পোশাকখাত সংশ্লিষ্টদের জন্য হটলাইন চালু করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে ১০টি হাসপাতাল ও হেলথ সেন্টার প্রস্তুত রেখেছে সংগঠনটি। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে একাধিক মনিটরিং সেল খোলা হয়েছে। বিজিএমইএ’র সভাপতি রুবানা হক এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে তথ্য জানতে বিজিএমইএ’র ০১৭৩০৪৪২২১১ হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।

এ প্রসঙ্গে বিজিএমইএ’র সভাপতি রুবানা হক বলেন, ‘বিজিএমইএর পক্ষ থেকে করোনার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে সব কারখানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি জানান, তৈরি পোশাক খাতের কর্মীসহ সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে ঢাকায় চারটি অঞ্চলভিত্তিক পর্যবেক্ষক দল গঠন এবং ১০টি হাসপাতাল ও হেলথ সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। বিজিএমইএ’র পক্ষ থেকে একটি সেল খোলা হয়েছে। এই সেল ক্ষতিগ্রস্ত কারখানার ক্ষতির বিষয়ে তথ্য সংগ্রহ করছে। এছাড়া, উত্তরায় বিজিএমইএ’র প্রধান কার্যালয়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে।

করোনা ভাইরাসের বিষয়ে সরকারের পক্ষ থেকে তৈরি করা সতর্কবার্তাগুলো বিজিএমইএ লিফলেট আকারে প্রচার করছে বলেও জানান বিজিএমইএ সভাপতি।

বাংলাদেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাকশিল্পে ৪৪ লাখের বেশি শ্রমিক কর্মরত, যাদের অর্ধেকের বেশি নারী।

/জিএম/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম