ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের অবস্থায় ফিরলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২০, ১৮:৪৭আপডেট : ১৭ মার্চ ২০২০, ১৮:৫০

জাতীয় রাজস্ব বোর্ড

অবশেষে ডাকঘর সঞ্চয় স্কিমের সাধারণ ও মেয়াদি আমানতের সুদহার আগের অবস্থানেই ফিরেছে। এ বিষয়ে সোমবার (১৬ মার্চ) এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) থেকে একটি প্রজ্ঞাপন জারি করেছে করা হয়েছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি এনবিআর ডাকঘর সঞ্চয় স্কিমের সুদহার প্রায় অর্ধেক কমিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। সমালোচনার মুখে সুদের হারের বিষয়টি পুনর্বিবেচনা করার আশ্বাস দেন অর্থমন্ত্রী। এর প্রায় একমাস পর সরকার সুদহার আগের মতোই রাখার সিদ্ধান্ত নিলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডাকঘর সঞ্চয় স্কিমের সাধারণ হিসাবের ক্ষেত্রে সুদের হার হবে ৭ দশমিক ৫ শতাংশ। এছাড়া তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার হবে ১১ দশমিক ২৮ শতাংশ। মেয়াদ পূর্তির আগে ভাঙানোর ক্ষেত্রে এক বছরের জন্য সুদ পাওয়া যাবে ১০ দশমিক ২০ শতাংশ। আর দুই বছরের ক্ষেত্রে ১০ দশমিক ৭০ শতাংশ।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি জারি হওয়া প্রজ্ঞাপনের আগে সুদ হার এমনই ছিলো। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই নির্দেশনাটি ১৭ মার্চ থেকে কার্যকর হবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম