মেডিক্যাল পণ্য আমদানিতে সব ধরনের কর অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ১৯:২৪আপডেট : ২২ মার্চ ২০২০, ২০:০০

জাতীয় রাজস্ব বোর্ড করোনাভাইরাস ঠেকাতে সুরক্ষা সামগ্রী (মেডিক্যাল পণ্য) আমদানিতে কর ছাড় দিয়েছে সরকার। রবিবার (২২ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জনস্বার্থে এনবিআরের সঙ্গে আলোচনা করে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি মোকাবিলায় ১৭টি পণ্য আমদানির ক্ষেত্রে আরোপিত সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর হতে অব্যাহতি দেওয়া হলো। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে।

তবে যারা এসব পণ্য আমদানি করবে তাদের জন্য দুটি শর্ত আরোপ করেছে এনবিআর। শর্ত দুটি হলো— ১. ওষুধ প্রশাসন অধিদফতর অনুমোদিত পরিমাণ পণ্য আমদানির ক্ষেত্রে এই সুধিবা পাবে। ২. আমদানি করা পণ্য মানসম্মত কিনা, তা ওষুধ প্রশাসন অধিদফতর নিশ্চিত ও নিয়মিত মনিটরিং করবে।

কর ছাড় পাওয়া পণ্যের তালিকায় পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট), জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের কাঁচামাল, করোনাভাইরাস পরীক্ষার কিট ও রি–এজেন্ট, সার্জিক্যাল মাস্ক ইত্যাদি অন্যতম।

/জিএম/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের