সব গার্মেন্ট কারখানা বন্ধের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২০, ২০:৫৮আপডেট : ২৬ মার্চ ২০২০, ২২:১৯

গার্মেন্টস কারখানা অবশেষে সব গার্মেন্ট কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সংগঠনটির সভাপতি রুবানা হক গার্মেন্ট মালিকদের কাছে সব কারখানা বন্ধের অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন।

বিজিএমইএ সভাপতির লেখা চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী সবাইকে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সবার সুরক্ষা এবং সু-স্বাস্থ্যের জন্য কিছু সচেতনতামূলক পদক্ষেপ নিতে বলেছেন। প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সর্ববৃহৎ শিল্প হিসেবে আমাদের দৃষ্টান্ত স্থাপন করা উচিত। এমতাবস্থায় কারখানা বন্ধ করে দেওয়া জরুরি বলেও অভিমত ব্যক্ত করেছেন রুবানা হক।

এ প্রসঙ্গে রুবানা হক বলেন, ‘সরকারের সাধারণ ছুটি যতদিন, ততদিন পর্যন্ত কারখানা বন্ধের জন্য সবাইকে বলা হয়েছে। করোনা থেকে রক্ষায় সরকারের ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।’

বন্ধ কারখানার শ্রমিকরা মার্চ-এপ্রিলের বেতন একসঙ্গে পাবেন বলেও জানান তিনি। তবে কোনও কারখানা মালিক চাইলে তার কারখানা খোলা রাখতে পারবেন। সেক্ষেত্রে শ্রমিকদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। কোনও শ্রমিক করোনায় আক্রান্ত হলে বা কোনও সমস্যা হলে এক্ষেত্রে কারখানার মালিককে দায়দায়িত্ব নিতে হবে বলে জানান রুবানা হক।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম