মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন চালু রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৬:০৯আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৭:৩৩

বাংলাদেশ ব্যাংক সাধারণ ছুটির মধ্যে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধের সুবিধার্থে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় নগদ অর্থের জোগান নিশ্চিত করতে বলা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতাদি প্রদানের জন্য সরকার ঘোষিত আর্থিক প্রণোদনার (সহজ শর্তে ঋণ/বিনিয়োগ) অর্থ শ্রমিক-কর্মচারীদের নিজস্ব মোবাইল হিসাবের মাধ্যমে বিতরণের উদ্দেশ্যে সব এমএফএস প্রোভাইডার স্ব-স্ব সিস্টেম, ডিস্ট্রিবিউশন এজেন্ট পয়েন্টগুলোতে প্রয়োজনীয় পরিমাণ নগদ অর্থের জোগান নিশ্চিত করবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের সেবা আবশ্যকীয় পরিষেবা হিসেবে গণ্য করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।

একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পুলিশ হেড কোয়ার্টার্সে পাঠানো এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সাধারণ ছুটির সময়কালে এমএফএস পরিষেবা সম্পাদনের লক্ষ্যে, এমএফএস প্রোভাইডারের কর্মকর্তা, ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউটরের কর্মচারী এবং এজেন্টরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন এবং সরকার কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী যাতে এজেন্ট পয়েন্টগুলো খোলা রাখা যায়, সে বিষয়ে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

/জিএম/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম