সোনালী ব্যাংকের করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ২০:১২আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৩১

সোনালী ব্যাংক রাজধানীর দিলকুশায় শিল্প ভবনে অবস্থিত সোনালী ব্যাংকের করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। এই শাখার এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষ। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান।

তিনি বলেন, ‘ব্যাংকের শিল্প ভবন করপোরেট শাখার একজন কর্মকর্তার করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এ কারণে শাখাটি আপাতত বন্ধ রাখা হয়েছে।’

আতাউর রহমান প্রধান বলেন, ‘ওই শাখার বাকি সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’ বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় করা হবে ব‌লেও জানান তিনি।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম