৩০ দিনের মধ্যে বিমার টাকা পরিশোধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ২০:৩১আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২০:৫১

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিমা গ্রাহকদের ৩০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ বিমা পলিসির টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। 

সোমবার (২০ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে আইডিআরএ। একইসঙ্গে প্রিমিয়াম ছাড়াই গ্রাহকের মোটর বিমার মেয়াদ ৪৫ দিন বাড়ানোর জন্য কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। ২৫ এপ্রিলের মধ্যে যেসব মোটর বিমা পলিসির মেয়াদ শেষ হবে, ওই গ্রাহকরা এই সুবিধা পাবেন।

৩০ দিনের মধ্যে বিমা দাবির টাকা পরিশোধের বিষয়ে আইডিআরএ বলেছে, মেয়াদোত্তীর্ণ পলিসির বিপরীতে প্রাপ্য দাবি ৯০ দিনের পরিবর্তে ৩০ দিনের মধ্যে প্রদান করতে হবে। এক্ষেত্রে গ্রাহকের আবেদনের জন্য অপেক্ষা না করে করপোরেশন বা কোম্পানিগুলো ডাটাবেজ থেকে মেয়াদোত্তীর্ণ পলিসির তালিকা নিয়ে বিমা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে গ্রাহকের ব্যাংকে বিমা দাবির টাকা পরিশোধের ব্যবস্থা করতে হবে।

নির্দেশনায় আইডিআরএ বলেছে, বাংলাদেশে বিমা প্রতিষ্ঠানগুলোতে এককোটির বেশি বিমা গ্রাহক রয়েছে, যাদের মধ্যে অনেকের বিমা পলিসি মেয়াদোত্তীর্ণ হয়েছে। কিন্তু বিমার টাকা পাওয়ার কোনও উদ্যোগ গ্রহণ করতে পারছেন না। অনেকের বিমা পলিসির প্রিমিয়াম জমার সময় হয়েছে, কিন্তু চলাফেরায় বিধিনিষেধ থাকায় এবং কোম্পানি বা করপোরেশনের অফিস বন্ধ থাকায় প্রিমিয়ামের টাকা জমা দিতে অসুবিধা হচ্ছে। তাছাড়া মোটর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে অনেকের পলিসি মেয়াদোত্তীর্ণ হলেও পলিসি রিনিউ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে বিমা প্রতিষ্ঠানগুলো বিমা আইন-২০১০ ও কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় রিপোর্ট রিটার্ন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে দাখিল করতে পারছে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ২৫ মার্চ থেকে ২৫ এপ্রিলের মধ্যে যেসব জীবন বিমা পলিসির গ্রেস পিরিয়ড শেষ হয়েছে, সেসব পলিসির জন্য গ্রেস পিরিয়ড আরও  ৪৫ দিন বাড়ানো হলো। এই সময়ে পলিসিগুলোর অধীনে বিমা ঝুঁকি অবিরত থাকবে এবং পলিসিগুলো চলমান হিসেবে বিবেচিত হবে।

/জিএম/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম