মোবাইল ব্যাংকিং: শ্রমিকের বেতনের প্রতি হাজারে কাটা যাবে ৪ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ১৭:৩৯আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৯:১৯

মোবাইল ব্যাংকিং বিশেষ প্রণোদনা প্যাকেজ থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা যাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এই বেতন উঠাতে মোবাইল কোম্পানিগুলো শ্রমিকের বেতন থেকে প্রতি হাজারে চার টাকা করে চার্জ ফি কেটে রাখতে পারবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ আউটে প্রতি হাজারে আট টাকা চার্জ নেওয়া যাবে। তবে এর মধ্যে শ্রমিকদের দিতে হবে চার টাকা। বাকি চার টাকা প্ররিশোধ করবে ঋণ প্রদানকারী ব্যাংক।

প্রসঙ্গত, প্রচলিত নিয়ম অনুযায়ী মোবাইল ব্যাংকিং সেবায় ক্যাশ আউটে (টাকা উত্তোলন) প্রতি হাজারে ১৮ থেকে ২০ টাকা চার্জ কেটে নেয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এজেন্টরা। স্বল্প আয়ের শ্রমিকদের এ খরচ বহন করা কঠিন। বিষয়টি বিবেচনায় এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারদের উদ্দেশে প্রকাশিত সার্কুলারে বলা হয়, গত ২ এপ্রিল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা পরিশোধের জন্য সবাইকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট খোলার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। এই স্কিমের আওতায় পরিশোধিত বেতনভাতা ক্যাশ আউটের ক্ষেত্রে শ্রমিক-কর্মচারীদের স্বার্থ বিবেচনায় ফি আদায়ে শুধু কস্ট রিকভারি বা কোনও ক্ষেত্রে সাবসিডি প্রদানের জন্য অপারেটরদের (নগদসহ) অনুরোধ করা হয়েছে।

এক্ষেত্রে শূন্য দশমিক ৮ শতাংশ বা হাজারে আট টাকার বেশি চার্জ আদায় করা যাবে না। এর মধ্যেও এমএফএস অপারেটরদের নিজেদের কমিশন থেকে চার টাকা প্রদান করবে ঋণ প্রদানকারী ব্যাংক। বাকি চার টাকা পরিশোধ করবে গ্রাহক বা প্রতিষ্ঠানের শ্রমিক।

/জিএম/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক