সীমিত ব্যাংকিংয়ের মাঝেও নগদায়ন করা যাবে বন্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ২০:১৬আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ২০:২২

বাংলাদেশ ব্যাংক করোনাভাইরাসের প্রার্দুভাব রোধে সাধারণ ছুটির সময় সীমিত ব্যাংকিং কার্যক্রম চালু রয়েছে। এই সীমিত সময়েই বিভিন্ন ধরনের বন্ডের টাকা পরিশোধ বা নগদায়ন করা যাবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

প্রসঙ্গত, সাধারণ ছুটিতে ব্যাংকের বিভিন্ন কার্যক্রম চালু থাকলেও বন্ডের টাকা পরিশোধের বিষয়ে আলাদাভাবে কোনও নির্দেশনা ছিল না। এ কারণে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড নগদায়ন কার্যক্রম শুরু করতে এই সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়, আগে থেকেই মেয়াদপূর্তি সাপেক্ষে জাতীয় সঞ্চয়পত্র এবং কুপনের অর্থ পরিধোদের কার্যক্রম চালু রয়েছে। তবে মাঝেমধ্যে সমস্যায় পড়ছেন বন্ডের বিনিয়োগকারীরা। তাই মেয়াদপূর্তির আগে অথবা মেয়াদপূর্তির পর এনআরবি বন্ড (ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড) নগদায়ন ও কুপন প্রদান সংক্রান্ত কার্যক্রম চালু রাখতে হবে।

এ ছাড়া চলমান সীমিত ব্যাংকিং কার্যক্রমের মাঝেই এনআরবি বন্ডগুলোর নগদায়ন ও কুপন বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম