আয়কর ও ভ্যাট অফিস খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৮:২৬আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৮:২৮

এনবিআর সাধারণ ছুটির সময়ে  আয়কর  ও ভ্যাটের মাঠপর্যায়ের অফিস এবং সেগুনবাগিচার প্রধান কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সব আয়কর অফিস খোলা রাখার আদেশ জারি করেছে এনবিআর।
আদেশে বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন জরুরি প্রয়োজনে  জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের আওতাধীন দফতরগুলো খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআর বলছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্তকতামূলক সব ব্যবস্থা সাপেক্ষে আয়কর দফতরগুলো খোলা রাখতে হবে।
এর আগে সোমবার (২৭ এপ্রিল) এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগ জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাট অফিস খোলা রাখার আদেশ জারি করেছে।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটিতে ১৮টি মন্ত্রণালয় খোলা রাখার আদেশ জারি করে। ওই আদেশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন মাঠপর্যায়ের অফিস খোলা রাখার অনুরোধ জানায়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম