শিল্পপ্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ মন্ত্রণালয়ের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২০, ১৮:১২আপডেট : ০৪ মে ২০২০, ১৮:২০




শিল্প মন্ত্রণালয় করোনা পরিস্থিতিতে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসেবা বিভাগের গাইডলাইন পুরোপুরি অনুসরণের নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। সোমবার (৪ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলমান করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম চলমান রাখার স্বার্থে ৩ মে শিল্প মন্ত্রণালয় এ নির্দেশনা দেয়।

নির্দেশনায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের শিল্পপ্রতিষ্ঠানসমূহ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের আওতাধীন শিল্পনগরী, লবণ মিল, সীতাকুণ্ডে অবস্থিত শিপ রিসাইক্লিং ইয়ার্ড, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসমূহসহ শিল্প মন্ত্রণালয় ও এর দফতর-সংস্থার আওতাধীন বা সংশ্লিষ্ট সব শিল্পপ্রতিষ্ঠানকে স্বাস্থ্যসেবা বিভাগের নির্দেশনাসমূহ পুরোপুরি অনুসরণ করতে বলা হয়।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন মন্ত্রণালয়ের আওতাধীন বা সংশ্লিষ্ট কারখানাসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি সমন্বয় করছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ২৯ এপ্রিল স্বাস্থ্যসেবা বিভাগের এ সংক্রান্ত নির্দেশনার প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় এ নির্দেশ দেয়।

 

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান