জুন পর্যন্ত পিপিই-মাস্ক ব্যবসায় দিতে হবে না ভ্যাট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২০, ১৯:৩৫আপডেট : ০৬ মে ২০২০, ২০:৩৪

পিপিই-মাস্ক করোনাভাইরাসের সংক্রমণরোধী পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক (ফেস মাস্কসহ) উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) জুন পর্যন্ত অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার (৬ মে) এনবিআর এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে।

এনবিআর বলছে, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

এনবিআরের আদেশে বলা হয়, জনস্বার্থে এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের প্রদত্ত ক্ষমতাবলে বৈশ্বিক মহামারির এই দুর্যোগকালে পিপিই ও সার্জিক্যাল মাস্কের উৎপাদন, ব্যবসায়ী ও জোগানদার পর্যায়ে প্রযোজ্য মূল্য সংযোজন কর আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহতি দেওয়া হলো।

এরআগে, ২২ মার্চ আমদানি পর্যায়ে পিপিইসহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে সমুদয় শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়।

/জিএম/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম