‘রংপুরে গ্যাস সরবরাহে পাইপলাইন নির্মাণ দ্রুত শেষ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২০, ১৮:০৯আপডেট : ১২ মে ২০২০, ১৮:১১

‘রংপুরে গ্যাস সরবরাহে পাইপলাইন নির্মাণ দ্রুত শেষ করতে হবে’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। সমানুপাতিকহারে শিল্পের প্রসারের জন্য ওই অঞ্চলে গ্যাস সরবরাহ জরুরি।

মঙ্গলবার (১২ মে) প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত পেট্রোবাংলা, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের  সার্বিক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে পাথরের পিএসআই অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। সরবরাহ চ্যানেল ভালো করা গেলে সারাদেশেই উন্নতমানের এই পাথরের চাহিদা বাড়বে। পাথর উত্তোলন ও সরবরাহের দিকে বিশেষ জোর দিতে হবে।’

আলোচনাকালে দফতর ও কোম্পানিগুলোর প্রধানরা এ সময় গ্যাস সঞ্চালন সিস্টেম, গৃহীত প্রকল্পগুলোর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ প্রতিষ্ঠানগুলোর সার্বিক অবস্থা তুলে ধরেন।

ভার্চুয়াল এই সভায় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে মহিউদ্দিন, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতিকুজ্জামান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড ও মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবি এম কামরুজ্জামান অংশ গ্রহণ করেন।

/এসএনএস /এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম