৬ পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের মোড়ক বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ১৫:২০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৮:২৬
image

পাটের বস্তা ছয়টি পণ্য যে কোনো পরিমাণে সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে। এ ছয়টি পণ্যের মধ্যে রয়েছে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় মঙ্গলবার এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে।

এ নির্দেশনা জারির ফলে এ ছয়টি পণ্য যে কোনো পরিমাণ পরিবহন ও সংরক্ষণে এখন থেকে পাটের মোড়ক ব্যবহার করতে হবে।

এর আগে ২০ কেজি বা এর থেকে বেশি পরিমাণ হলে পরিবহন ও সংরক্ষণে ওই ছয়টি পণ্যের ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহারের বাধ্যবাধকতা ছিল না।

মঙ্গলবারের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাটের মোড়ক দ্বারা পণ্য মোড়কজাতকরণ ও পাটজাত মোড়কের ব্যবহার, বিতরণ, উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি জারি করা গেজেটের প্রজ্ঞাপনের অনুচ্ছেদ (২) এ ‘২০ কেজি ও তদুর্ধ্ব’ শব্দ বাতিল করা হল। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ৫ নম্বর ধারা অনুযায়ী গঠিত উপদেষ্টা কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইনের ৭(৩) ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হল।

/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম