শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সামিট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আনিস এ খান। ২০১৬-১৭ কার্যকালের জন্য সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এ মতিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, মালেক স্পিনিং মিলস; এ কে এম আজিজুর রহমান, চেয়ারম্যান, সোনারগাঁও টেক্সটাইলস; জাফর আহমেদ, চেয়ারম্যান, অ্যাপেক্স ফুডস; মুবারক আলী, ব্যবস্থাপনা পরিচালক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ; সৈয়দ তারেক মো. আলী,ব্যবস্থাপনা পরিচালক, মডার্ন ইন্ডাস্ট্রিজ; মোঃ সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক, ডেফোডিল কম্পিউটারস; রোকেয়া কাদের, চেয়ারম্যান, দেশ গার্মেন্টস; ফারজানা চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স; কিউ এ এফ এম সিরাজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পাইওনিয়ার ইন্স্যুরেন্স; আবদুল্লাহ্ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, হামিদ ফেব্রিক্স; প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সায়হাম কটন মিলস; মনজুরুর রহমান, চেয়ারম্যান, ডেলটা লাইফ ইন্স্যুরেন্স; গোলাম রব্বানী চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, বারাকা পাওয়ার; মুনসুর আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস; আহমেদ রাজীব সামদানী, ব্যবস্থাপনা পরিচালক, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ; মোঃ হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক; ফিরোজ আলম, পরিচালক, বেঙ্গল উইন্ডজর থার্মোপ্লাস্টিকস; মোঃ জাহিদ আনোয়ার খান, সিইও, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং খন্দকার আহাদুজ্জামান, কোম্পানি সচিব, গ্লোবাল হেভি কেমিক্যালস।
/এসআই/এফএইচ/








