৩২ হাজার পরিবারকে বাণিজ্যমন্ত্রীর ত্রাণ সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২০, ১৭:২০আপডেট : ২২ মে ২০২০, ১৮:২৪

৩২ হাজার পরিবারকে বাণিজ্যমন্ত্রীর ত্রাণ সহায়তা করোনায় কর্মহীন ও অসহায় পীরগাছা-কাউনিয়ার মানুষের পাশে দাঁড়িয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) নিজ সংসদীয় আসনের ৩২ হাজার পরিবারকে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। শুক্রবার (২২ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিপু মুনশির সহায়তার মধ্যে সরকারি বরাদ্দ চাল ছাড়াও নিজস্ব অর্থায়নে চাল, আটা, আলু, ডাল, তেল, লবণ, সাবান বিতরণ করা হয়। এতে দুটি উপজেলার কর্মহীন, অভাবগ্রস্ত, দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাচ্ছেন। রংপুরের বিভিন্ন সংগঠন ও সংস্থায় এবং হতদরিদ্রদের কাছে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সুবিধাভোগীদের মধ্যে রয়েছে কৃষি শ্রমিক, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোল্ট্রি খামারের শ্রমিক, হস্তশিল্পের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিকসহ নানা পেশার মানুষ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিপু মুনশির ব্যক্তিগত অর্থায়নে ৩২ হাজার পরিবারের মধ্যে ৩৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের এক লাখ ১০ হাজার কেজি চাল, ১১ লাখ টাকা মূল্যের ৪৪ হাজার কেজি আটা, ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৬৬ হাজার কেজি আলু, ১৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২২ হাজার লিটার তেল, ৩৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৪ হাজার কেজি ডাল, দুই লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১১ হাজার কেজি লবণ, দুই লাখ ২০ হাজার টাকা মূল্যের ২২ হাজার পিস সাবান বিতরণ করা হয়েছে।

/এসএমএ/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম