ব্যবসায়িক সংস্কারের ওপর জোর দিলেন সরকারি-বেসরকারি কুশীলবরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৫, ২১:৪১আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ২১:৪৬

SSZ প্রতিযোগিতামূলক সক্ষমতা ও বাস্তবায়ন চ্যলেঞ্জ মোকাবিলার জন্য ব্যবসায়িক সংস্কারে  একযোগে কাজ করার ওপর জোর দিয়েছেন সরকারি-বেসরকারি খাতের কুশীলবরা। তাদের মতে, একযোগে কাজ করলে বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে।
সম্প্রতি ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) আয়োজিত দুদিন ব্যাপী এক কর্মশালায় সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, থিঙ্ক ট্যাঙ্ক ও উন্নয়ন সহযোগী প্রতিনিধিরা এই মত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর দফতরের প্রতিনিধি, বোর্ড অব ইনভেস্টমেন্টের প্রতিনিধি, ঢাকা ও ইন্টান্যাশনাল চেম্বারের সভাপতি, থিঙ্ক ট্যাঙ্ক পিআরআই-এর নির্বাহী পরিচালক, বিশ্বব্যাংক ও উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডি-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যবসায়িক সংস্কারের মাধ্যমে বিনিয়োগ পরিবেশ তৈরির জন্য আইএফসি গত আট বছর ধরে সরকারকে সহায়তা করে আসছে। আইএফসি ২৫টি সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের জন্য কাজ করছে।
/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম