৩১ মে থেকে স্বাভাবিক ব্যাংকিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ১৭:২১আপডেট : ২৮ মে ২০২০, ১৭:৫৮

বাংলাদেশ ব্যাংক আগামী ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন হবে। আগের মতোই সকাল ১০টার সময় লেনদেন শুরু হবে এবং শেষ হবে বিকাল ৪টায়। বৃহস্পতিবার (২৮ মে) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই নির্দেশনা বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হচ্ছে আগামী ৩০ মে। ফলে ৩১ মে থেকে ব্যাংকগুলোতে স্বাভাবিক লেনদেন করতে হবে। তবে অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, স্বাভাবিক ব্যাংকিংয়ের পাশাপাশি স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মকর্তা, কর্মচারী ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে উপস্থিত হতে বিরত রাখতে হবে। আর ব্যাংকিং পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, তা বাংলাদেশ ব্যাংকের ‘অব সাইট সুপারভিশন’ বিভাগকে জানাতে হবে।

নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, স্বাস্থ্য অধিদফতর বা প্রশাসনের ঘোষিত করোনাভাইরাস সংক্রমিত মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে আড়াইটা পর্যন্ত লেনদেন করতে হবে। তবে অফিসের প্রয়োজনে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, গণপরিবহন সীমিত চলাকালীন কর্মীদের যাতায়াতের জন্য ব্যাংক নিজে দায়িত্ব নেবে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম