বছর শেষে রেমিটেন্স আয় হতে পারে ১৫ বিলিয়ন ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৫, ১৩:২৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৩:২৯
image

বছর শেষে রেমিটেন্স আয় হতে পারে ১৫ বিলিয়ন ডলার চলতি ২০১৫ সালে প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিটেন্স) পরিমাণ ১৫ বিলিয়ন বা দেড় হাজার কোটি ডলার হতে পারে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ ১৮ ডিসেম্বর, শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন দিবসকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি ২০১৫ সালে এ পর্যন্ত ৫ লাখ ২৩ হাজার ৫৯৮ জন বাংলাদেশি শ্রমিকের বিদেশে কর্মসংস্থান হয়েছে। বছর শেষে এ সংখ্যা সাড়ে ৫ লাখে দাঁড়াতে পারে। বর্তমানে বিশ্বের ১৬০টি দেশে প্রায় ৯৬ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন।

তিনি আরও বলেন, কাউকে অবৈধভাবে বিদেশ যেতে দেওয়া হবে না। ইতিমধ্যে নৌকায় চড়ে বিদেশ পাড়ি দেওয়া বন্ধ করেছে সরকার।

জি-টু-জি (সরকারের সঙ্গে সরকার) ভিত্তিতে মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান মন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হযরত আলী, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক বেগম শামসুন নাহার প্রমুখ। সূত্র: ইউএনবি।

/এফএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম