বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে সাধুবাদ ডিসিসিআই’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২০, ২০:১৮আপডেট : ১১ জুন ২০২০, ২০:২১

ডিসিসিআই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২% ও মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ৫.৪% নির্ধারণ করাকে আশাব্যাঞ্জক বলে মন্তব্য করেছে ঢাকা চেম্বার অব কমার্স। বৃহস্পতিবার (১১ জুন) সংগঠনটির পক্ষ থেকে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, এ ধরনের প্রবৃদ্ধি অর্জন করতে হলে অর্থনীতির সবক্ষেত্রে উত্তরণ ঘটতে হবে, যা অনেকাংশে কঠিন। তবে বাজেটে বিনিয়োগ বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে সাধুবাদ জানায় ডিসিসিআই।

ঢাকা চেম্বার বলেছে, বেসরকারি বিনিয়োগের ধারা অব্যাহত রাখতে বিদ্যমান করদাতাদের ওপর নতুন করে করের বোঝা আরোপ না করে রাজস্ব আয় বাড়াতে হবে।

বর্তমান প্রেক্ষাপটে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও  বৃদ্ধি করা উচিত বলে মনে করে সংগঠনটি।

ব্যক্তিশ্রেণির আয়করের ন্যূনতম সীমা তিন লাখ টাকা করায় অর্থমন্ত্রীকে সাধুবাদ জানানো হয়েছে। সর্ব নিম্ন করহার ৫% নির্ধারণ করেছে, যা সত্যি সাধুবাদ পাওয়ার যোগ্য। 

সংগঠনটি বলেছে, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করতে সরকার এ অর্থবছরে করপোরেট ট্যাক্স হার হ্রাস করেছে, যা প্রশংসার দাবিদার। বিশেষত, বেসরকারি খাতের নন-লিস্টেড কোম্পানির ২.৫% করপোরেট ট্যাক্স হ্রাস করা হয়েছে। পাশাপাশি, জরিমানাবিহীন ভ্যাট ও ট্যাক্স প্রদানের সময়সীমা বৃদ্ধি করার জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের