যেসব শর্তে আগাম করে ছাড় পাবে উৎপাদনমুখী শিল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ২০:০১আপডেট : ১৭ জুন ২০২০, ২০:২৮

শিল্প প্রতিষ্ঠান বেশ কয়েকটি শর্তে উৎপাদনমুখী শিল্পে আগাম করে ছাড় দিয়েছে সরকার। একইভাবে উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন করে (মূসক) অব্যাহতি সুবিধা পাওয়া এবং নিবন্ধিত যে উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদনকারী ইউনিট ব্যতীত অন্য কোনও ইউনিটকে কেন্দ্রীয় নিবন্ধনের আওতাভুক্ত করেনি এমন প্রতিষ্ঠানের উপকরণ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা একটি এসআরও-তে এসব তথ্য জানানো হয়েছে।

এ সংক্রান্ত সরকারি গেজেটে বলা হয়েছে, ‘উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি সুবিধাপ্রাপ্ত ও নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা উৎপাদনকারী ইউনিট ব্যতীত অন্য কোনও ইউনিটকে কেন্দ্রীয় নিবন্ধনের আওতাভুক্ত করেনি, এরূপ প্রতিষ্ঠানের উপকরণ আমদানির ক্ষেত্রে শর্তসাপেক্ষে, আমদানি পর্যায়ে আরোপীয় আগাম কর হতে অব্যাহতি দেওয়া হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, ‘উৎপাদনকারী প্রতিষ্ঠান যে প্রজ্ঞাপনের অধীন স্থানীয় উৎপাদন পর্যায়ে প্রযোজ্য সমুদয় মূসক অব্যাহতিপ্রাপ্ত হয়েছে সেই প্রজ্ঞাপনের শর্তাবলি পরিপালন করতে হবে।’

উৎপাদনকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে নিবন্ধিত হলে, ওই কেন্দ্রীয় নিবন্ধনের অধীন এর নিজস্ব মালিকানাধীন কোনও বিক্রয় কেন্দ্র, ডিপো, ওয়্যার হাউজ বা অন্য কোনও ব্যবসায় ইউনিট অন্তর্ভুক্ত থাকতে পারবে না।

উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর অধীন মূল্য সংযোজন কর, সুদ, অর্থদণ্ড বা জরিমানা বাবদ কোনও নিরঙ্কুশ বকেয়া দায়-দেনা থাকা যাবে না।

যেসব প্রতিষ্ঠান এই সুবিধা পাবে:

শুধু শিল্পায়নের লক্ষ্যে স্থানীয় উৎপাদন পর্যায়ে প্রযোজ্য সমুদয় মূসক অব্যাহতি দেওয়া হয়েছে এমন নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান।

আগাম কর অব্যাহতি পাওয়ার প্রক্রিয়া:

আগাম কর অব্যাহতির সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কর্মকর্তার কার্যালয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাসহ আবেদন করতে হবে। আবেদনের ভিত্তিতে মূল্য সংযোজন কর কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এই প্রজ্ঞাপনের শর্তাবলি পরিপালন, দাখিল করা দলিলপত্র, কর প্রদান সংক্রান্ত তথ্য যাচাই করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে পাঠাবে।

প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কমিশনার ওই প্রতিবেদন পর্যালোচনা করে অব্যাহতির আবেদনের বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ ১৫ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করবে। এরপর জাতীয় রাজস্ব বোর্ড দাখিল করা প্রতিবেদনে প্রজ্ঞাপনের শর্তাবলি যথাযথভাবে পরিপালন হওয়াসাপেক্ষে ১০ কার্যদিবসের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করবে এবং তা অনুমোদনের তারিখ থেকে কার্যকর হবে।
তবে কোনও নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠান কর প্রদান সংক্রান্ত শর্তাবলি পরিপালন করতে ব্যর্থ হলে বা তথ্য পোপন করে এই সুবিধা নিলে তা তাৎক্ষণিক বাতিল হবে।

/জিএম/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম