বৈদেশিক মুদ্রার লেনদেনে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২০, ২০:২৫আপডেট : ১৭ জুন ২০২০, ২০:২৭

বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রার লেনদেন নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহকদের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে বলে অভিযোগ করেছে ব্যাংকগুলোর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৭ জুন) বৈদেশিক মুদ্রা লেনদেন সম্পর্কিত হালনাগাদ অবস্থা নিয়ে ব্যাংকগুলোকে পাঠানো এক নির্দেশনায় এতথ্য তুলে ধরা হয়েছে।

দেশের অনুমোদিত সব ডিলার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এই নির্দেশনায় বলা হয়েছে,  সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থার হালনাগাদ অবস্থা সম্পর্কে অবহিত না হযয়ে অনুমোদিত ডিলার ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও  বলেছে, বৈদেশিক মুদ্রার লেনদেন দেশের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। বৈদেশিক মুদ্রা লেনদেনের মাধ্যমে এ দেশের অর্থনীতির সঙ্গে বৈশ্বিক

অর্থনীতির সম্পর্ক স্থাপিত হয়, যার মাধ্যমে এদেশে বৈদেশিক বিনিয়োগের দরজা উন্মোচিত হয়। এক্ষেত্রে ব্যাংকিং ব্যবস্থা এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বিদ্যমান বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে ‘নিয়ন্ত্রিত’ হিসেবে গ্রাহক বা বিদেশি বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করা হলে, উদারীকরণ প্রক্রিয়া গ্রহণ সত্ত্বেও অর্থনীতি হুমকির সম্মুখীন হতে পারে। যা সার্বিক অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিদ্যমান উদার বৈদেশিক মুদ্রার লেনদেন ব্যবস্থা ও এ সংক্রান্ত প্রতিনিয়ত পরিবর্তন বিষয়ে হালনাগাদ অবস্থা সম্পর্কে বৈদেশিক মুদ্রায় লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার অবগত থাকা এবং সে অনুযায়ী গ্রাহকদের বা বিদেশি বিনিয়োগকারীদের তথা সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত ও সহযোগিতা করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম