মানি চেঞ্জারের লাইসেন্স নবায়নে শর্ত শিথিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ২১:৫৫আপডেট : ২৩ জুন ২০২০, ২২:১১

বাংলাদেশ ব্যাংক করোনাভাইরাস সংক্রমণের কারণে মানি চেঞ্জারের লাইসেন্স নবায়ন সহজ করলো বাংলাদেশ ব্যাংক। চলতি বছর কোনও প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য অর্জিত না হলেও লাইসেন্স  নবায়নের জন্য আবেদন করতে পারবে। মঙ্গলবার (২৩ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে মানি চেঞ্জারগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিদ্যমান নিয়মে, মানি চেঞ্জারগুলোকে প্রতিবছর বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নবায়ন করতে হয়। ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত প্রত্যেক মানি চেঞ্জার প্রতিষ্ঠানের বছরে পাঁচ লাখ এবং এই দুই জেলার বাইরে অবস্থিত প্রতিষ্ঠানের বছরে সাড়ে তিন লাখ টাকা আয়  না থাকলে, সে আবেদন করতে পারে না। করোনাভাইরাসের কারণে ব্যবসা না থাকায় এক্ষেত্রে শর্ত শিথিল করা হলো।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ৬০২টি মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে। তবে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়া, শর্ত পরিপালন করতে না পারা, যথাসময়ে লাইসেন্স নবায়ন না করাসহ নানা কারণে ৩৬৪টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। বর্তমানে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের সংখ্যা ২৩৪টি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম