নবায়নযোগ্য জ্বালানি আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ১৯:৪৯আপডেট : ২৫ জুন ২০২০, ১৯:৫৫

নসরুল হামিদ (ফাইল ছবি)

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি আগামী দিনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার সহযোগিতা করছে। কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ায় বাংলাদেশে বড় আকারের সোলার বিদ্যুৎকেন্দ্র সেভাবে না করা গেলেও ছাদে সৌরবিদ্যুৎ কেন্দ্র বা ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র নিয়ে আগানো যেতে পারে। তিনি বলেন, ‘২০১৮ সালে সরকার নেট মিটারিং নির্দেশিকা অনুমোদন করেছে। বায়ু ও বর্জ্য নিয়েও বিদ্যুৎ বিভাগ কাজ করছে।’

বৃহস্পতিবার (২৫ জুন) ইনস্টিটিউট অব এনার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এবং সোলার এনার্জি সোসাইটির  যৌথ উদ্যোগে `‘২০তম জাতীয় নবায়নযোগ্য শক্তি শীর্ষক’ ভার্চুয়াল সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে সম্পৃক্ত হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ভার্চুয়াল এই সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারউজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংসদ সদস্য নাহিম রাজ্জাক, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স-বাংলাদেশ এর চেয়ারম্যান অরুণ কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. সাইফুল হক, গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের  নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান অংশ নেন।

ইলেকট্রিক ভেহিক্যালের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি হিসেবে তেল ইঞ্জিনের চেয়ে ইলেকট্রিক ইঞ্জিনের দক্ষতা অনেক বেশি। তাই ইলেকট্রিক ভেহিক্যাল ব্যবহার করা লাভজনক। এটি গ্রিন এনার্জি।’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম