কৃষি খাতে ঋণ বিতরণ অর্ধেকে নেমেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ১৭:৪৫আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৪:৩৭

কৃষি খাতে ঋণ বিতরণ অর্ধেকে নেমেছে

চলতি বছরের মার্চে কৃষি খাতে ৩ হাজার ৪৫৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা আগের বছরের মার্চের তুলনায় প্রায় অর্ধেক। ২০১৯ সালের মার্চ মাসে ব্যাংকগুলো ৬ হাজার ২২২ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, মার্চের চেয়ে এপ্রিলে আরও কমেছে কৃষি ঋণ। এপ্রিলে মাত্র ৪৯৬ কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আগের বছর একই সময়ে ঋণ তারা ঋণ দিয়েছিল ২ হাজার ২৬১ কোটি টাকা। অর্থাৎ এপ্রিলে কৃষি ঋণ বিতরণ কমেছে প্রায় ৭৯ শতাংশ। তবে এপ্রিলের তুলনায় মে মাসে ঋণ বিতরণ বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় তা ৩৭ শতাংশ কম। গত মে মাসে কৃষি ঋণ বিতরণের পরিমাণ ছিল ১ হাজার ১৩২ কোটি টাকা। আগের বছরের মে মাসে ব্যাংকগুলো কৃষি খাতে ১ হাজার ৮১০ কোটি টাকা ঋণ বিতরণ করেছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মার্চ থেকে মে—এই তিন মাসে কৃষি খাতে ব্যাংকগুলো ৫ হাজার ৮৬ কোটি টাকা ঋণ দিয়েছে। আগের বছরের এই তিন মাসে ঋণ দিয়েছিল ১০ হাজার ২৯৩ কোটি টাকা, চলতি বছরের উল্লিখিত তিন মাসে যা প্রায় অর্ধেক।

গত ২০১৯-২০ অর্থবছরে কৃষি খাতে ব্যাংকগুলোর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ১২৪ কোটি টাকা। কিন্তু ১১ মাসে (জুলাই-মে) ব্যাংকগুলো ঋণ বিতরণ করেছে ১৮ হাজার ৫৫০ কোটি টাকা।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম