খেলাপি ঋণের কারণে পদ হারালেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ২০:৫৯আপডেট : ০৭ জুলাই ২০২০, ০০:৫০

এ এস এম ফিরোজ আলম খেলাপি ঋণ-সংশ্লিষ্টতার কারণে মার্কেন্টাইল ব্যাংকের বর্তমান পরিচালক শিল্পপতি এএসএম ফিরোজ আলমকে ব্যাংকটির পর্ষদ থেকে সরে যেতে হলো। ব্যাংকটির বোর্ড তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দিলেও পরিচালক পদে অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। রবিবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি চিঠি মার্কেন্টাইল ব্যাংকের এমডির কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, এএসএম ফিরোজ আলমের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ১৫(৬)(উ) ধারা বিধান অনুযায়ী তাকে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দেওয়ার সুযোগ নেই।
ওই চিঠিতে একেএম সহিদ রেজা, আলহাজ মোশারফ হোসেন ও এম আমান উল্লাহকে ব্যাংকের পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রসঙ্গত,  এএসএম ফিরোজ আলম ব্যাংকিং ও লিজিং ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং টয়ো সিস্টেম বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যবসায়ের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে তিনি পটুয়াখালী জেলার কালাইয়ায় ‘শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম