১৪ জন ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পেলেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৫, ১৭:১৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৫, ১৭:১৯
image

১৪ জন ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পেলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিশেষ অবদান রাখায় ১৪ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)।

রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আইবিএফবি’র সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তাদের হাতে সফল ক্ষুদ্র উদ্যোক্তা সম্মাননা পদক-২০১৪’ তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সময় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম হাবিবউল্লাহ, মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গোল্ড প্রমুখ।

সম্মাননাপ্রাপ্তরা হলেন, আকবর হোসেন কিসমত, ফাইজুর রহমান, রেজাউল হাসান, পারভীন আকতার, তনুজা রহমান, লিপি সাহা, আলহাজ্ব মো. ফসিয়ার রহমান, বেলাল আহমেদ ইমরান, মোস্তফা খান ফিরোজ, আশরাফুল ইসলাম, শাহেদুল ইসলাম, স্থপতি মীর আল আমীন, জিএম নূর ইসলাম রনি ও আব্দুল হাকিম মন্ডল।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ক্ষুদ্র বলে ব্যাংকের সহায়তা পান না উদ্যোক্তারা। আবার ব্যাংকগুলো ব্যক্তি মালিকানা খাতের হওয়ায় সুদের হার নির্ধারণ করে দেওয়া যায় না। তারপরও এসএমই’র উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, শিল্পায়ন প্রচেষ্টা যেভাবে চলছে সেটা নিয়ে গর্ববোধ করতে পারি। আমরা খুব খারাপ করিনি। গত ১৫ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হারে অর্জিত হয়েছে। ২০০৮ থেকে ২০১২ সালে বিশ্ব অর্থনৈতিক মন্দাকালীন সময়েও আমাদের প্রবৃদ্ধির ধারা অব্যাহত ছিল। এখন বসে থাকলে চলবে না। এখন এগিয়ে যাওয়ার সময়।

অর্থমন্ত্রী বলেন, বিশ্বে অন্যান্য বিষয় যখন সহজ হচ্ছে তখন ভিসা সংক্রান্ত জটিলতা বাড়ছে। আমেরিকার ভিসা পূরণ করা তো মহাযজ্ঞের ব্যাপার। ভিসা পূরণ ফরমে অতীত ও বর্তমানের এত তথ্য দেওয়া লাগে, যাতে দীর্ঘ সময় ব্যয় হয়।

ভিসা ফরম সহজ করতে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেলের দৃষ্টি আকর্ষণ করেন অর্থমন্ত্রী।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম