শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২০, ১৪:২৪ আপডেট : ২২ জুলাই ২০২০, ১৫:০৯

ব্যাংক (ছবি: ফোকাস বাংলা) আগামী শনিবার (২৫ জুলাই) দেশের শিল্প এলাকাগুলোতে ব্যাংকের সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পোশাক শ্রমিকদের বেতনভাতা পরিশোধের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।  এতে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রফতানি বিল বিক্রি এবং এসব শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ২৫ জুলাই শনিবার পূর্ণ দিবস খোলা রাখতে হবে।

এদিন (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা খোলা থাকবে। তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উপরোল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনও ব্যাংক শাখার ওপর চেক দেওয়া যাবে না এবং এ ধরনের চেক যথারীতি প্রত্যাখ্যাত হবে।

/জিএম/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, এভাবে দাম বাড়লে কীভাবে বাঁচবো
এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে: ব্রিটিশ হাইকমিশনার 
এলডিসি উত্তরণের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশে: ব্রিটিশ হাইকমিশনার 
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে পৌঁছালেন জার্মান চ্যান্সেলর
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
২৫২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার