প্রথমবার মেজর লিগ সকারের প্লেয়ার অব দ্য মান্থ মেসি

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৪, ১৫:১৯আপডেট : ০৩ মে ২০২৪, ১৫:৫৩

মেজর লিগ সকারে (এমএলএস) এপ্রিল মাসটা অবিশ্বাস্য কেটেছে লিওনেল মেসির। নিজে গোলের তুবড়ি ছুটিয়েছেন। তার দল ইন্টার মায়ামিও থেকেছে অপরাজিত! তিন জয়ের পাশাপাশি একটি ড্র। সব মিলে আলোকিত পারফরম্যান্সে প্রথমবার এমএলএসের প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

চার ম্যাচে ১০ গোলে অবদান ছিল লিওনেল মেসির। নিজে করেছেন ৬ গোল। অ্যাসিস্ট ছিল চারটি। তার ৬ গোল আবার লিগের এখন পর্যন্ত সর্বোচ্চও।

এই মাসে মায়ামির পাওয়া ১২টি গোলের ১০টিতেই তার অবদান ছিল। তাতে মেজর লিগ সকারে ইতিহাসও গড়েছেন তিনি। টানা পাঁচ ম্যাচে একাধিক গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় তিনি।  

আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মৌসুমে ৭ ম্যাচে করেছেন ৯ গোল। অ্যাসিস্ট ৭টি! যা মেজর লিগ সকারের ইতিহাসেও রেকর্ড! মৌসুমে শুরুর সাত ম্যাচে এতগোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় তিনি।

ইনজুরি থেকে ফিরেই মেসি মেজর লিগ সকারে অপ্রতিরোধ্য থেকেছেন। শুরুর দিকে চারটি ম্যাচ মিসের পর এপ্রিলে সৌরভ ছড়িয়েছেন তিনি। যেভাবে খেলছেন তাতে এমএলএস গোল্ডেন বুটের লড়াইয়ে নিজেকে এগিয়ে রাখছেন।

এনিয়ে টানা দুবার প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতেছে ইন্টার মায়ামি। সর্বশেষটি জিতেছেন মেসির বার্সা সতীর্থ লুই সুয়ারেজ।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের