ঋণের আবেদনপত্র সহজ করার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২০, ১৯:৪৩আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৯:৪৫

বাংলাদেশ ব্যাংক করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তারা যেন সহজে প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পান, সে জন্য  আবেদনপত্র গ্রাহকবান্ধব করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের সহায়তা প্রদানের উদ্দেশে হেল্পডেস্ক গঠনের নির্দেশ দেওয়া রয়েছে। তবে এই ঋণের হিসাব খোলার আবেদনপত্রটি অধিকতর গ্রাহকবান্ধব করার জন্য নতুন একটি সহজ ফর্ম সংযুক্ত করা হয়েছে। সংশোধিত আবেদনপত্রটি সিএমএসএমই খাতে বিশেষত কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের ঋণ হিসাব খোলার জন্য ব্যবহৃত হবে।

সংশোধিত আবেদনপত্রটিতে অত্যাবশ্যকীয় কাগজপত্রের মধ্যে রয়েছে— ট্রেড লাইসেন্স, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) জাতীয় পরিচয় পত্র ইত্যাদি।

প্রসঙ্গত, সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের জন্য ২০ হাজার কোটি টাকার বিশেষ ঋণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তবে এই ঋণের আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায়  গ্রাহকরা ব্যাংক ঋণ নিতে ভোগান্তিতে পড়ছেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম