বিজনেস ওয়ার্ল্ড মাস্টারকার্ড চালু করল প্রাইম ব্যাংক

বাংলা ট্র্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৫, ১৭:৪৮
image

Prime-Bank-Master-Card করপোরেট গ্রাহকদের দেশে ও দেশের বাইরে বিশেষ সেবা দিতে প্রাইম ব্যাংক নিয়ে এলো বিজনেস ওয়ার্ল্ড মাস্টারকার্ড।
সোমবার রাজধানীর পূর্বাণী হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সেবা চালুর ঘোষণা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজনেস ওয়ার্ল্ড মাস্টারকার্ড গ্রাহকরা বিশ্বের বিভিন্ন দেশে ট্রাভেল, ডাইনিং ও গলফ এ ১৩ শতাধিক প্রিমিয়াম অফার পাবেন। বছরে ২০টির বেশি লেনদেন করলে বার্ষিক ফি মওকুফ করা হবে।
পাশাপাশি থাকবে সাপ্লিমেন্টারি কার্ড। প্রথম বছর কোনো ধরনের সার্ভিস চার্জ নেওয়া হবে না। পরের বছর থেকে বার্ষিক পাঁচ হাজার টাকা সার্ভিস চার্জ নেওয়া হবে। এই কার্ডের সুদ হার হবে বাজারভিত্তিক।
প্রাইম ব্যাংকের মাস্টার কার্ড গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা ভিআইপি লাউঞ্জে বিশেষ গ্রাহক সেবাসহ বিশ্বজুড়ে ৮৫০টি বিমানবন্দরের প্রায়োরিটি পাসের ফ্রি মেম্ববারশিপ পাবেন।

ডাইনিংয়ের ক্ষেত্রে লা মেরিডিয়ান, ওয়েস্টিন ঢাকা, সিক্স সিজনস, রেডিসনে (ঢাকা ও চট্টগ্রাম) বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা পাবেন। জারা, ভাসাবি, জারহোম, ডায়মন্ড ওয়ার্ল্ড, মানসা ও লামিজ থেকে কেনাকাটা করলে সেখানেও ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা।

একই সঙ্গে এ সব গ্রাহকের জন্য ভ্রমণের ক্ষেত্রে কক্সবাজার ও সিলেটে মাস্টারকার্ডের সঙ্গে সম্পৃক্ত হোটেলগুলোয় ফ্রি থাকার সুযোগ পাবেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাবারক হোসেন ভূঞাসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসআই/এফএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম