‘অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোনও প্রতিষ্ঠানই প্রশ্ন করতে পারবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২০, ১৭:১০ আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৭:১৩

আবু হেনা মো. রহমাতুল মুনিম অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে কোনও প্রতিষ্ঠানই প্রশ্ন করতে পারবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। তিনি বলেন, যদি কোনও প্রতিষ্ঠান এ ধরনের প্রশ্ন তোলে তবে সেটা হবে অন্যায়, অনুচিত। মঙ্গলবার (২৫ আগস্ট) এনবিআরের সম্মেলন কক্ষে মুজিববর্ষের কর্মসূচির অংশ হিসেবে পাইলট বেসিসে ইএফডি মেশিন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, কেউ যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে চায় সে ক্ষেত্রে কোনও প্রতিষ্ঠান প্রশ্ন করতে পারবে না। যে সমস্ত প্রতিষ্ঠান এসব নিয়ে প্রশ্ন করে আমরা তাদের সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, আমরা সকলের সঙ্গে কথা বলেছি, তারা এ বিষয়ে প্রশ্ন করবে না। যদি কোনও প্রতিষ্ঠান এ ধরনের প্রশ্ন তোলে তবে সেটা অন্যায় হবে, অনুচিত হবে। তবে এক্ষেত্রে কেউ চাইলে আইনের আশ্রয় নিতে পারবে। সরকার আইন করে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করতে বলেছে। এখানে কেউ প্রশ্ন রাখতে পারে না। তবে আমার মনে হয় কাউকেই আইনের আশ্রয় নিতে হবে না।
অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে উল্লেখযোগ্য সাড়া না পাওয়া গেলেও পুঁজি বাজারে এটির প্রভাব পড়েছে বলে তিনি জানান। তিনি বলেন, পুঁজি বাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ফলে ক্যাশ ফ্লো বেড়েছে। তবে আয়কর রিটার্নের ক্ষেত্রে তেমন সাড়া পড়েনি। রিটার্ন আসলে বোঝা যাবে কী পরিমাণ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ হয়েছে।
উল্লেখ্য, চলতি ২০২০-২১ অর্থবছরের নতুন বাজেটে শেয়ার বাজারে কালো টাকা বিনিয়োগে সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে। এর শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। এছাড়া আগের নিয়ম অনুযায়ী আবাসন খাতেও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
চুয়েটে ৩৪ দিন পর শাটডাউন প্রত্যাহার: ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত
চুয়েটে ৩৪ দিন পর শাটডাউন প্রত্যাহার: ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক