ঘরে বসেই বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনার সুযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৪

বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ঘরে বসে বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনার ব্যবস্থা করলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশ যাওয়ার আগে বাংলাদেশ থেকে বিদেশস্থ গন্তব্য যেমন নিউইয়র্ক থেকে ফিলাডেলফিয়া, কিংবা সিংগাপুর থেকে কুয়ালালামপুরের জন্য এয়ারলাইন্সের টিকিট আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে কেনার সুযোগ দেওয়া হলো। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, স্থানীয় ট্রাভেল অপারেটরের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় দাম পরিশোধ করা যাবে। স্থানীয় ট্রাভেল অপারেটরদের বৈদেশিক মুদ্রা মার্জিন হিসাবে ওই অর্থ জমা থাকবে। বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি থেকে কমিশন, রিফান্ড, ট্যাক্স সমন্বয়ের পর অবশিষ্ট অংশ বিদেশি প্রতিসঙ্গী প্রতিষ্ঠানের কাছে পাঠানো যাবে।
এয়ার টিকিট ছাড়াও স্থানীয় ট্রাভেল অপারেটরদের কাছ থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিদেশের ট্রেন/বাসের টিকিটও আগাম কেনা যাবে। পাশাপাশি স্থানীয় ট্রাভেল অপারেটরেরা বৈদেশিক মুদ্রার বিনিময়ে হোটেল বুকিং সেবাও দিতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বিদেশের টিকিট এবং হোটেল বুকিং স্থানীয়ভাবে পরিশোধের সুযোগ দেওয়ার ফলে বিদেশগামী যাত্রীরা ভ্রমণ স্বস্তির সঙ্গে করতে পারবেন।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম