‘ডিসিশন মেকার’ ফেসবুক পেজ বন্ধে বিটিআরসিকে চিঠি বিএসইসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৬

বিএসইসি

শেয়ারবাজার নিয়ে গুজব রটনাকারী  ‘ডিসিশন মেকার’ গ্রুপটির ফেসবুক পেজ বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গ্রুপটির ফেসবুক পেজটি বন্ধের অনুরোধ জানিয়ে বিএসইসি  এই চিঠি পাঠায়। ‘ডিসিশন মেকার’ ছাড়া আরও বেশ কয়েকটি ফেসবুক গ্রুপকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বিএসইসি। সেগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিএসইসির মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ‘ডিসিশন মেকার’ নামের ফেসবুক গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় ১২ হাজার। এ গ্রুপ থেকে শেয়ারবাজার ও তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম নিয়ে নানা ধরনের মন্তব্য করা হয়, যা সিকিউরিটিজ আইনে অপরাধ।

এর আগে গত ২ সেপ্টেম্বর বিএসইসির জারি করা এক আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনও তালিকাভুক্ত সিকিউরিটিজের বাজারমূল্য বা অন্য কোনও বিষয়ে পূর্বানুমান কিংবা বিনিয়োগকারীর স্বার্থ ক্ষুণ্ন করে, এমন কোনও মন্তব্য করা থেকে সবাইকে বিরত থাকার জন্য বলা হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের