বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানও প্রণোদনার ঋণ পাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ২০:৪৬আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:৪৮

বাংলাদেশ ব্যাংক সরকারের ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্কের বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানও ঋণ পাবে। করোনায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়াতে এ সুবিধা দিলো কেন্দ্রীয় ব্যাংক।  বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

প্রসঙ্গত, মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রায় এক লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজে ঘোষণা করেছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রফতানি বাণিজ্যে জড়িত দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ওইসব প্রতিষ্ঠানের উৎপাদন ও কর্মসংস্থান অব্যাহত রাখার লক্ষ্যে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়নাধীন আর্থিক প্রণোদনা প্যাকেজের সুবিধাগুলো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের এলাকায় অবস্থিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ টাইপ শিল্প প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে প্রণোদনার অর্থ বেজা, বেপজা, হাই-টেক পার্কে অবস্থিত  ‘এ’ টাইপ শিল্প প্রতিষ্ঠানের ঋণ হিসাবে জমার নিমিত্তে সাধারণ প্রাধিকার জ্ঞাপন করা হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের