কাতারের কাছে এলএনজি’র মূল্য পুনর্বিবেচনার অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৯:২৪আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৯:২৬

কাতারের কাছে এলএনজি’র মূল্য পুনর্বিবেচনার অনুরোধ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে প্রদত্ত এলএনজি’র মূল্য পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

সোমবার (৫ সেপ্টেম্বর)  কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবির সঙ্গে অনলাইনে এক সৌজন্য সাক্ষাৎ করেন নসরুল হামিদ। এ সময় তিনি এই অনুরোধ করেন। সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

কাতারকে অন্যতম বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘কাতারের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানো যেতে পারে। জ্বালানি খাতেও সহযোগিতার আরও অনেক ক্ষেত্র আছে, যা অন্বেষণ করতে পারলে উভয় দেশই লাভবান হবে। ’

কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কাতার এলএনজিসহ জ্বালানির অন্যান্য উপখাতে বাংলাদেশে কাজ করতে চায়। ’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম