মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লেনদেন এক সপ্তাহ বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ২০:৪৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:৪৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

ব্যাংকিং সেবা আধুনিকায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) লেনদেন এক সপ্তাহ বন্ধ থাকবে। এ সময়ে গ্রাহক-ব্যাংক ও ব্যাংক-ব্যাংক সব ধরনের লেনদেনের সেবাও বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এই সার্কুলারে বলা হয়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং লেনদেন মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ৫ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এমটিবি’র লেনদেন সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

এই এক সপ্তাহে ব্যাংকের সব ধরনের শাখা ব্যাংকিং, চেক/ইএফটি/ আরটিজিএস লেনদেন, পস/এটিএম এবং ই-কমার্স সাইটের ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেন, ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম