'ই-কমার্সে নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২০, ২৩:২৯আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২৩:৩৩

'ই-কমার্সে নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন’ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন,ই-কমার্সে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে হলে অনলাইন পেমেন্ট, কর ও শুল্ক অবকাঠামো উপযোগী করতে হবে। প্রযুক্তিভিত্তিক মডেলগুলোকে উন্নত করার মাধ্যমে ই-কমার্স সেক্টরকে আরও সমৃদ্ধ করতে হবে যেন নারী উদ্যোক্তারা এর সুফল আরো বহুগুণে পেতে পারে। নারী উদ্যোক্তাদের অনেক জটিল ও প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসা পরিচালনা করতে হয়, যা কাম্য নয়। উইমেন এন্ড ই-কমার্স ফোরাম এসকল সমস্যা উদ্ভাবনী উপায়ে সমাধানে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।

আজ শনিবার উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের উদ্যোগে উইমেন ই-কমার্স এন্টারপ্রিনিউরশিপ সামিট (উই সামিট) ২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

স্পীকার বলেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সামাজিক প্রতিবন্ধকতা, অপর্যাপ্ত মূলধন, লিঙ্গ বৈষম্য, জ্ঞান ও পরিচালন দক্ষতার অভাব, প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তার অভাব, তথ্য প্রাপ্তি ও আর্থিক সুযোগ-সুবিধায় সীমিত প্রবেশাধিকার ইত্যাদি সমস্যা রয়েছে। ঋণপ্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হবার কারণে অধিকাংশ ক্ষেত্রে নারীদের নিজস্ব সামান্য সঞ্চয় থেকে বিনিয়োগ করতে হয়। কিন্তু, নারীরা এসকল চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করে নারীরা চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং নিজেদের প্রচেষ্টায় নারী উদ্যোক্তা হিসেবে যথাযোগ্য স্থান করে নিচ্ছে। নারী উদ্যোক্তাগণ হাল ছাড়বে না, তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নারী উদ্যোক্তাদের জন্য কিছু গুরুতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা বাসায় অবস্থান করায় নারীদের পারিবারিক দায়িত্ব বেড়ে গেছে, অনলাইন শিক্ষা পদ্ধতিতে মা হিসেবে নারীদের সহায়তা করতে হচ্ছে, নারী উদ্যোক্তাদের পূর্বে নিযুক্ত করা কর্মচারীদের বেতন ও গৃহীত ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এসকল সমস্যা থেকে উত্তরণের জন্য তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা, ব্যাংকিং সহায়তা, সুদমুক্ত ঋণ সহায়তা, বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত বিনাসুদে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তা, যথাযথ আইন ও নীতি প্রণয়ন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাস্তবায়িত ১০০টি অর্থনৈতিক জোনে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্লট বরাদ্দ প্রদানের ব্যবস্থা করতে হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ও উই-এর সহকারী প্রজেক্ট ম্যানেজার ফারজানা তানির সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এসবিকে ফাউন্ডেশন ও এসবিকে টেক ভেঞ্চার্সের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির ও আহ্বায়ক হিসেবে উইমেন এন্ড ই-কমার্স ফোরামের সভাপতি নাসিমা আক্তার নিশা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উই সামিটের সাথে সম্পৃক্ত সদস্যবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

/এএইচএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম