এসএমই খাতের প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণের সময় বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২০, ২৩:৪৩আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০১:৫৩

বাংলাদেশ ব্যাংক

ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রণোদনার ঋণ বিতরণের সময় এক মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য গঠিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

রবিবার (১ নভেম্বর) এ বিষয়ে এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে,, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য গঠিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এতে বলা হয়, কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ঋণ বিতরণ করতে না পারায় সিএমএসএমই খাতে কাঙ্ক্ষিত উৎপাদন ও সেবা প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। ফলে প্রতিষ্ঠানগুলোর কর্মী বহাল রাখাসহ অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সিএমএসএমই খাতের জন্য ওই প্রণোদনা প্যাকেজের আওতায় মাত্র চার দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ বিতরণের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত অক্টোবরের শেষ সপ্তাহ পর্যন্ত সিএমএসএমই-এর প্যাকেজ থেকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। অর্থাৎ বিতরণের হার ৪০ শতাংশেরও কম।

অন্যদিকে, বৃহৎ শিল্প ও সেবা খাতের জন্য গঠিত ৩৩ হাজার কোটি টাকার তহবিলের ৮৫ শতাংশ বিতরণে সক্ষম হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। পরে এই প্যাকেজে যোগ করা হয় আরও সাত হাজার কোটি টাকা।

এ কারণে ক্ষুদ্র শিল্পের ঋণ বিতরণ বাড়াতে গত ২৮ অক্টোবর সিএমএসএমই খাতের ব্যবসা উপ-খাতের জন্য বরাদ্দ বাড়ায় বাংলাদেশ ব্যাংক।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম