পোশাক খাত নিরাপদ করতে বিশেষ প্রকল্প চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২০, ১৭:৫৮আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৭:৫৮

প্রতীকী চেক গ্রহণ করা হচ্ছে তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি গার্মেন্ট খাতের শিল্প প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে SREUP নামের এই প্রকল্পের আওতায় প্রাক-অর্থায়ন সুবিধার (প্রতীকী ঋণ বিতরণ) উদ্বোধন করা হয়েছে।

এই প্রকল্প থেকে প্রত্যেক ঋণ গ্রহীতা সর্বোচ্চ ৩ মিলিয়ন ইউরো সমমূল্যের ঋণ গ্রহণ করতে পারবেন। প্রকল্পটির গ্রাহক পর্যায়ে প্রতিষ্ঠানসমূহ সর্বোচ্চ আরোপিত সুদ ৭ শতাংশ হারে ঋণ গ্রহণ করতে পারবে। এ প্রকল্পের আওতায় ঋণ পরিশোধের সময়সীমা ৩ থেকে ৭ বছর পর্যন্ত।

প্রতীকী ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের। এতে বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন।

এ সময় গ্রাহক স্প্যারো অ্যাপারেলস লিমিটেডের প্রতিনিধির হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলি এবং গ্রাহক ভার্চুয়াল নিটওয়্যার লিমিটেডের প্রতিনিধি প্রতীকী চেক গ্রহণ করেন। প্রকল্পের পরিচালক মো. আব্দুল মান্নানসহ প্রকল্প কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে দেশের তৈরি পোশাক শিল্প খাতে আরও নিরাপদ; তথা অগ্নি, বিদ্যুৎ ও কাঠামোগত সংস্কার সাধন, সবুজতর অর্থাৎ ইটিপি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানিসম্পদের ব্যবহার হ্রাস করা এবং কর্মপরিবেশ আরও স্বস্তিদায়ক—এয়ার কন্ডিশনিং, ক্যান্টিন ও শৌচাগার নির্মাণ, বাচ্চাদের ডে-কেয়ার নির্মাণ ইত্যাদির জন্য আর্থিক এবং কারিগরি সহায়তা প্রদান করা। এছাড়া করোনা মহামারি সৃষ্ট সংকট মোকাবিলায় কোভিড-১৯ সংশ্লিষ্ট বিনিয়োগেও ঋণ প্রদান করা।

এই প্রকল্পের আওতায় ঋণের যথাযথ ব্যবহারকরণকে উৎসাহিত করার লক্ষ্যে ঋণপ্রস্তাব অনুযায়ী যথাযথভাবে কার্যসম্পাদন সাপেক্ষে ঋণ গ্রহণকারী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নির্দিষ্ট আনুপাতিক হারে আর্থিক প্রনোদনা দেওয়া হবে।

এছাড়া, তৈরি পোশাক খাতের প্রতিষ্ঠানসমূহকে নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং প্রকল্পের আওতায় ঋণপ্রস্তাব তৈরির জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে, এ খাতের টেকসই উন্নয়ন ঘটবে, যা প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের সম্ভাবনাকে আরও বেগবান ও টেকসই করবে।

 

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম