৩১ ডিসেম্বর কলম বিরতিতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৯
image

নতুন বেতন কাঠামোতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অষ্টম বেতন কাঠামোতে ক্ষুব্ধ হয়ে বছরের শেষ দিনে কলম বিরতিতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।
বুধবার এক ঘণ্টা করে মানববন্ধন কর্মসূচি পালন করবেন ব্যাংকটির কর্মকর্তারা।এর আগে আগামীকাল মঙ্গলবার ও সোমবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশ শেষে কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এই ঘোষণা দেন। এসময় কেন্দ্রীয় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তারা সমাবেশে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন বেতন কাঠামোতে কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে তুলনা করা হয়েছে। এছাড়া সহকারী পরিচালক পদকে অস্টম গ্রেড থেকে অবনমন করে নবম গ্রেডে নিয়ে আসা হয়েছে। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদকে প্রথম গ্রেডে নেওয়া হয়নি। এ অবস্থায় ২২ ডিসেস্বর কেন্দ্রীয় ব্যাংকের সব স্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে  আন্দোলনের ঘোষণা দেয় অফিসার্স কাউন্সিল।এরই অংশ হিসেবে পরদিন ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং গতকাল রবিবার থেকে কালো ব্যাজ ধারণ করে অফিস করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম